বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিবসে ইসলামী ব্যাংকের আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিবসে ইসলামী ব্যাংকের আলোচনা সভা

IBBL Photo 18-03-18জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে ১৭ মার্চ ২০১৮, শনিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে পান্থপথ শাখায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান আরাস্তু খান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, পরিচালক মো. জয়নাল আবেদীন, মো. মিজানুর রহমান, প্রফেসর ড. কাজী শহীদুল আলম ও সৈয়দ আবু আসাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মু. শামসুজ্জামান এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরগণ, ঊর্ধতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ