বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবাকলিয়ায় পুড়ল ২ শতাধিক ঘর

বাকলিয়ায় পুড়ল ২ শতাধিক ঘর

নগরীর বাকলিয়ার মিয়াখাননগর এলাকায় বৈদ্যুতিক গোলযোগে সৃষ্ট আগুনে তিনটি কলোনির ২০৭টি কাঁচা ও সেমিপাকা ঘর পুড়ে গেছে। ১৯ ফেব্রুয়ারি ভোর পৌনে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার ‍সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়। ভাইজ্জারটেক এলাকায় আগুন লাগার খবর পেয়ে সহকারী পরিচালক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে লামারবাজার, চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের আটটি গাড়ি পাঠানো হয়। সোয়া দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে নূর মোহাম্মদের মালিকানাধীন ৭৫ কক্ষের কাঁচা, জমির খানের ৬২ কক্ষের সেমিপাকা ও মো. হারুনের ৭০ কক্ষের সেমিপাকা কলোনি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসাবে, অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ