নিহতরা হলেন রিদোয়ান (৪০) ও ছোটন (২৫)। রিদোয়ান বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের আনোয়ার ইসলামের পুত্র। ছোটন দক্ষিণ জলদির মৃত ছিদ্দিক আহমেদের পুত্র। ছোটন চট্টগ্রাম কলেজ থেকে এবার স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে আহতরা হলেন, শামীম (২৮), মহিউদ্দিন (৩৫) ও রেজাউল করিম (৪০)। এদের মধ্যে মহিউদ্দিনের অবস্থা গুরুতর। জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।



