বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনহাটহাজারীতে মমতার সমৃদ্ধি কর্মসূচির শুভ উদ্বোধন

হাটহাজারীতে মমতার সমৃদ্ধি কর্মসূচির শুভ উদ্বোধন

IMG_0238০৮ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার গড়দুয়ারা লোহারপুল বাজার সংলগ্ন মাঠে পিকেএসএফ এর সহায়তায় স্বেচ্ছাসেবী সংস্থা মমতা’র পরিচালনায় হাটহাজারীর উপজেলার উত্তর মাদার্শা ও গড়দুয়ারা ইউনিয়ণে সমৃদ্ধি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে । সমৃদ্ধি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মূখ্য সচিব মো: আবদুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম – সহায়ক ফাউন্ডেশন  (পিকেএসএফ) এর মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ ও মিসেস কাজী খলীকুজ্জামান আহমদ

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও সভাপতি মহোদয় বেলুন ও পায়রা উড়িয়ে উত্তর মাদার্শা ও গড়দুয়ারা ইউনিয়ণে সমৃদ্ধি কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর আলোচনা সভা পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সমৃদ্ধি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী, পিকেএসএফ এর উপ- ব্যবস্থাপনা পরিচালক(প্রশাসন) ড. মো. জসীম উদ্দিন, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সরওয়ার মোর্শেদ তালুকদার, উত্তর মাদার্শা ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন চৌধুরী মাসুদ। বক্তব্য রাখেন মমতার কার্যকরী পরিষদের সভাপতি বদিউজ্জামান খান, সাধারন সম্পাদক মনসুর মাসুদ, মমতার প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহমদ, উপ প্রধান নির্বাহী মো. ফারুক সহ স্থানীয় গনমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে একটি গ্রামের সার্বিক উন্নতি সাধন করার সুযোগ রয়েছে। দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামগ্রীক উন্নয়নের লক্ষ্যে কাজ করার পরিকল্পনা হাতে নিয়েছে পিকেএসএফ যা হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ও উত্তর মাদার্শা ইউনিয়ণে মমতা’র মাধ্যমে বাস্তবায়ন করছে। তিনি তার বক্তব্যে মমতার সমৃদ্ধি কর্মসূচির হেল্থ ক্যাম্প ও অন্যান্য আয়োজনের প্রশংসা করেন এবং সমৃদ্ধি কর্মসূচির কার্যক্রম বা¯তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বিক সহায়তা কামনা করেন।
অনুষ্ঠানের সভাপতি সাবেক মূখ্য সচিব ও পিকেএসএফ ব্যবস্থাপনা পরিচালক মো: আবদুল করিম তার অভিমত ব্যক্ত করতে গিয়ে জানান, হাটহাজারীর উপজেলার চারটি ইউনিয়ণে সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। যার মধ্যে মমতা গড়দুয়ারা ও উত্তর মাদার্শা ইউনিয়নে কাজ করছে। তিনি উদ্বোধন অনুষ্ঠান আয়োজনের জন্য মমতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন

সর্বশেষ