শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদখেলার সময়নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশে আসছেন সাকলাইন

নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশে আসছেন সাকলাইন

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

তৃতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কাজ করতে ঢাকায় আসছেন সাবেক পাকিস্তানি অফ-স্পিনার সাকলাইন মুশতাক। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে তাকে উড়িয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১৩ সালে সাকলাইনের সঙ্গে ১০০ দিনের চুক্তি বিসিবির। এরই অংশ হিসেবে এবার আসছেন তিনি। সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের প্রথম সপ্তাহে তিনি ঢাকায় আসছেন।

এ ব্যাপারে সাকলাইনের ভাষ্য, ‘আশা করি, সেপ্টেম্বরের শেষে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিতে পারব আমি। যদি তা না পারি, তবে অবশ্যই অক্টোবরে।’ ২০১২ সালে কোচ রিচার্ড পাইবাসের সময় প্রথম বাংলাদেশে আসেন সাকলাইন। ওই বছর শ্রীলংকার মাটিতে টি২০ বিশ্বকাপে তিনি কোচিং স্টাফের সঙ্গে ছিলেন। একই বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে সোহাগ গাজী, সাকিব আল হাসানদের নিয়ে কাজ করেন পাকিস্তানের সাবেক খ্যাতিমান এ স্পিনার।

বর্তমানে ব্যস্ত সময় পার করছেন সাকলাইন। আগামী পরশু থেকে ওয়েস্ট ইন্ডিজে এক স্পিন ক্লিনিকে তিনি কাজ করবেন উঠতি স্পিনারদের নিয়ে। সেখানে থাকবেন ৩ সপ্তাহের মতো। এরপর বাংলাদেশে আসবেন নিউজিল্যান্ড সিরিজের জন্য। হোম সিরিজে কিউইদের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি২০ ম্যাচ খেলবে টাইগাররা।

আরও পড়ুন

সর্বশেষ