শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বুয়েটে ছাত্রলীগের তালা

বুয়েটে ছাত্রলীগের তালা

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

দলের ১১ নেতাকর্মিকে সতর্ক নোটিশ দেয়ার প্রতিবাদে বুয়েটের সবকটি প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল তিনটি ফটকেই তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের নেতারা। এসময়  ছাত্রলীগ নেতারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সতর্ক নোটিশ প্রত্যাহারের দাবি জানায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তালা ঝুলছে।

শিক্ষার্থীরা জানান, টার্মফাইনাল পরীক্ষা পেছানোর দাবিতে চলমান আন্দোলনের ঘটনায় ১১ নেতাকর্মীরবিরুদ্ধে সতর্ক নোটিশ জারি করে বুয়েট। এর প্রতিবাদ জানিয়ে বুয়েট ক্যাম্পাসে তালাঝুলিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগ।

বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম পলাশ জানান, পরীক্ষা পেছানোর জন্য প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আন্দোলন করেছে। কিন্তু নোটিশ দেয়া হয়েছে ছাত্রলীগের ১১কর্মিকে।

তিনি আরো জানান,যতক্ষণ না নেতাকর্মীদের শাস্তিরসিদ্ধান্ত  প্রত্যাহার করা হবে, ততক্ষণ আন্দোলন চলবে। এ সময় ছাত্রলীগের নেতাদের শাস্তি লাঘব করা না হলে লাগাতার আন্দেলনেরও হুমকি দেন তিনি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ছাত্রলীগের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। যত দ্রুত সম্ভব ক্যাম্পাস অবরোধমুক্ত করা হবে।

তিনি আরো বলেন, তাদেরকে গুরুতর কোনো  শাস্তি দেওয়া হয়নিবরং সতর্ক করা হয়েছে মাত্র। যে কোনোভাবেই হোক আগামী ৯ তারিখে টার্ম ফাইনালপরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ