চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রাম কলেজ প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের গ্রান্ড মিলন মেলা আগামী ১০ ফেব্রুয়াারি’১৮ শনিবার চট্টগ্রাম ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হবে । সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নানা অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে এই মিলন মেলা অনুষ্ঠিত হবে । দুই পর্বে বিভক্ত অনুষ্ঠান কার্যক্রমে সকাল ৮ঃ৩০ হতে শুরু হওয়া ১ম পর্বে অনুষ্টান মালার মধ্যে রয়েছে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী চট্টগ্রাম কলেজের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে গান, নাচ, আবৃতি, মূকাভিনয়, কৌতুক পরিবেশনা।দুপুরে ঐতিহ্যবাহী চট্টগ্রামের “মেজ্জাইন্না খানা” । দ্বিতীয় পর্বে থাকছে আমন্ত্রিত স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় গান । পাশাপাশি চা নাস্তার আয়োজন । আর তৃতীয় পর্বে অনুষ্ঠানের মূল আকর্ষন জনপ্রিয় ব্যান্ড “সিনহা ব্রাদার্স”!! এর পরিবেশনায় ব্যান্ড এর গান। আর রাতে “পোলাও রোস্ট” সমন্বয়ে অনাড়ম্বর রাতের খাবার । এছাড়া ও রয়েছে ক্যাডেট ফোরাম,চট্টগ্রামের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় কার্যক্রম ।এই মিলন মেলা ২০১৮ এর প্রধান আকর্ষণ র্যাফল ড্র । র্যাফল কুপন বিক্রয় থেকে সংগ্রহ করা এক(১) লক্ষ টাকা তুলে দেয়া হবে প্রস্তাবিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার হাসপাতালকে। চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার হিসেবে রয়েছে রকমারি মূল্যবান উপহার সামগ্রী। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো এই মিলন মেলায় যোগ দেয়া প্রত্যেক সদস্যেরই রয়েছে ২০ টাকা মূল্যমানের একাধিক র্যাফল ড্র কুপন কিনে মানবতার এই অনন্য উদ্যোগে গর্বিত অংশীদার হওয়ার সুযোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করবেন চট্টগ্রাম কলেজের গৌরব চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আলহাজ্ব আজম নাছির উদ্দিন । অনুষ্টানে রেজিস্ট্রেশন কৃত সকল অংশগ্রহনকারী ও অতিথি মন্ডলীকে যথাসময়ে মিলন মেলায় উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য অনুষ্ঠানের সভাপতি মোঃ শহিদুল আলম ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শারুদ সকলকে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন



