বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপবিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক খোকন র‌্যাবের হাতে আটক, অভিযোগ রিজভীর

বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক খোকন র‌্যাবের হাতে আটক, অভিযোগ রিজভীর

বিএনপির নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে র‌্যাব-৩ আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ২৯ জানুয়ারি দিনগত রাত ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, রাজধানীর রমনা হোটেলে এলাকার নেতাকর্মীরা আনিসুর রহমান তালুকদার খোকনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আনিসুর যখন হোটেলে দেখা করছেন এরই মধ্যে র‌্যাবের-৩ কয়েকটি গাড়ি রমনা হোটেল ঘিরে রাখে। এরপর বিভিন্ন রুমে র‌্যাব হানা দিয়ে খোকনকে নামিয়ে নিয়ে আসে। পরে একটি হাইজ মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়। গোটা জাতির প্রতি এ ধরনের ঘটনা শেখ হাসিনার শাসনামলের দৃষ্টান্ত।

তিনি বলেন, উনি (প্রধানমন্ত্রী) নাকি দেশে উন্নয়ন করেছেন। উনি নাকি শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন। উনি গোটা দেশকে লাশের নগরীতে পরিণত করেছেন। আমি আনিসুরকে র‌্যাব কর্তৃক আটকের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জনসম্মুখে পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

বিএনপির ওই নেতা বলেন, কিছুদিন আগেও অমানবিকভাবে তুলে নিয়ে আনিসুরকে গুম করা হয়েছিল। গুমের নামে তার উপর কত নির্যাতনই না করা হয়েছিল তা ভাষায় প্রকাশ করা মুশকিল। বাকস্বাধীনতা লুণ্ঠনের এদেশে, মৌলিক মানবাধিকার চূড়ান্তভাবে স্তব্ধ করার এদেশে স্বাভাবিক জীবনযাপন করার অধিকার নেই বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। গুম ও অপহরণ এদেশে মৃত্যু ভয় বিরোধী দলের নেতাকর্মীদেরকে তাড়া করে ফিরছে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে এ সময় বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ