লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন ও লিও ক্লাব চিটাগাং বন্ধনের চলতি সেবা বর্ষের প্রথম ৬মাসের সেবা কার্যক্রম পর্যালোচনা ও পরবর্তী অর্ধ বছরের কর্মপরিকল্পনা সভা সম্প্রতি নগরীরর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন আবু তাহের জয়েন্ট সেক্রেটারী লায়ন আবুল খায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি ও ক্লাব পরিচালক লায়ন আমজাদ হোসেন চৌধূরী এমজেএফ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, লায়ন্স ক্লাবের মূল লক্ষ্যই হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষের সেবা করা। বন্ধন লায়ন্স ক্লাব একটি সেবা বর্ষের প্রথমার্ধ শেষে মূল্যায়ন ও পর্যালোচনার মধ্য দিয়ে আগামী দিনের সেবা কার্যক্রম আরো গতিশীল করতে যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নেতৃত্ব বিকাশে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের প্রতি আহবান জানান।
বন্ধন লায়ন্স ও লিও ক্লাবের এ সভায় বিগত সেবা বর্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দকে পুরস্কৃত করা হয়। সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত লিও ইয়ূথক্যাম্পে বন্ধন লিও ক্লাব সেকেন্ড রানার আপ স্থান অর্জন করায় ক্লাব সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন শেষে বিভিন্ন ইভেন্টে পুরষ্কার বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। সভায় আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ক্লাবের চার্টার নাইট উদযাপনের সিন্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন রিয়াদ মোর্শেদ আলম, ট্রেজারার সুলতান আহমদ, লায়ন জসিম উদ্দিন পলাশ, লায়ন জাফর আহম্মদ মালু, লিও নেতৃবৃন্দ যথাক্রমে সভাপতি বিদ্যুৎ সেন, সদ্য প্রাক্তন সভাপতি মনির হোসেন বাপ্পি, প্রাক্তন সভাপতি আবু ফয়সাল মোঃ রানা, সাজ্জাদ আলী, আবু বক্কর সিদ্দিক লিটন, মোঃ শফি, ওয়াহিদ আমান খান, ইরফান উদ্দিন রনি।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাছান তারেক চৌধূরী, নুর উদ্দিন কাদের রিয়াদ, শাফায়েত মারুফ আবীর, রাসেল সুমন, আবদুল্লাহ আল মারুফ, মাহমুদুল হক শাকীল, ইমু, মনোয়ার, আশিক, আব্দুর নুর তুষার, সালেহা আক্তার সাথী, ওমর ফারুক রনি, আরমান, এনামুল হক জুয়েল প্রমূখ। – প্রেস বিজ্ঞপ্তি




