শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিয়ের ১৯ দিনের মাথায় সন্তান প্রসব!

বিয়ের ১৯ দিনের মাথায় সন্তান প্রসব!

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
ডোমারে বিয়ের উনিশ দিনের মাথায় বাচ্চা প্রসবের ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বোড়াগাড়ীর বাকডোকরা গ্রামে । জানা যায়, ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী গ্রামের নগেন চন্দ্রের কন্যা রাধিকা রানীর সাথে গত ১১ আগষ্ট উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাকডোকরা গ্রামের অতুল চন্দ্রের পুত্র দ. কোরিয়া প্রবাসী বিপুল কুমারের বিয়ে হয়। বিয়ের উনিশ দিনের মাথায় ৩০ আগষ্ট শুক্রবার সকালে রাধিকার পেটে প্রচণ্ড ব্যাথা উঠলে তার স্বামী বিপুল কুমার ডোমার হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাধিকার বাচ্চা প্রসব হলে বিপুল তার বাড়ী ও শুশুর বাড়ীতে খবর দেয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে তা ‘টক অব দ্যা টাউনে’ পরিনত হয়। রাধিকাকে এক নজর দেখার জন্য হাসপাতালে ভিড় জমে যায়।

এদিকে বাচ্চা পেটে নিয়ে প্রতারণা করে মেয়েকে বিয়ে দেওয়ায় এলাকাবাসী ও ছেলের পরিবার মেয়ের বাবার শাস্তির দাবী জানিয়েছে। একাধিক সূত্রে জানা যায় রাধিকা নীলফামারী কলেজের ছাএী। সেখানেই তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার এক আত্মীয়ের সাথে। এটা মেয়ের বাবা মেনে নিতে না পেরে তার অমতে বিয়ে দেয়া হয় বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ