শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......দু'কান কাটার অবস্থা হয়েছে বিএনপির - হানিফ

দু’কান কাটার অবস্থা হয়েছে বিএনপির – হানিফ

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘দু’কান কাটার অবস্থা হয়েছে বিএনপির। কথায় আছে মানুষের এক কান কাটা গেলে রাস্তার একপাশে হাটে, দুইকান কাটা গেলে রাস্তার মাঝখান দিয়ে হাটে। এখন বিএনপির অবস্থা এমনই হয়েছে।’ তিনি বলেন, ‘দুর্নীতি করে পাচার করা টাকা বিদেশীরা ফিরিয়ে দিয়েছে, এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর কিছু হতে পারে না।’

শনিবার দুপুরে রাজধানীর কমলাপুরে বিআরটিসি কর্মচারী শ্রমিক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, জাতীয় নির্বাচনের ব্যাপারে বিদেশীদের কাছে ধরনা দিয়ে লাভ নেই। এখনো আলোচনার দ্বার খোলা আছে। নিজেদের সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। অরাজনৈতিক ব্যক্তিদের কাছে গেলে সমস্যা বাড়বে।

রাজনৈতিক সমস্যা রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমেই সমাধান হওয়া উচিত মন্তব্য বরে তিনি বলেন, নির্বাচন এলে এক শ্রেণীর অরাজনৈতিক লোকদের দৌড়ঝাঁপ বেড়ে যায়। তারা বিভিন্ন কলা কৌশলে নানা রকম ফর্মুলা দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। তাদের এ ষড়যন্ত্র থেকে রাজনৈতিক ব্যক্তিদের সতর্ক থাকতে হবে।

সংগঠনের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কাজি সামাদ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ