বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপপ্রধান তথ্য কমিশনার হলেন মরতুজা আহমদ

প্রধান তথ্য কমিশনার হলেন মরতুজা আহমদ

সাবেক তথ্য সচিব মরতুজা আহমদ প্রধান তথ্য কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন। আগামী ৫ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশিকুণ্ডা ইউনিয়নের চাপাইতি গ্রামের বাসিন্দা প্রাথমিক শিক্ষা বিভাগের সাবেক উপ-পরিচালক মরহুম আজিজ উদ্দিন আহমদ ও সুফিয়া আক্তার খানমের ছেলে মরতুজা আহমদ ৫ বছর সুনামের সঙ্গে তথ্য সচিবের দায়িত্ব পালন করেন।

কেবিনেটের অতিরিক্ত সচিব, ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে এর আগে দায়িত্ব পালন করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে কৃতিত্বের সঙ্গে পাস করে ১৯৮৩ সালে ক্যাডার সার্ভিসে যোগদান করেছিলেন এই কর্মকর্তা।

আরও পড়ুন

সর্বশেষ