বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়মুন সিনেমা হলের মালিককে ৯৯ কোটি টাকা দিতে নির্দেশ

মুন সিনেমা হলের মালিককে ৯৯ কোটি টাকা দিতে নির্দেশ

মুন সিনেমা হলের মালিকানা নিয়ে মামলার পর সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল হয়েছিল, সেই সিনেমা হলের মালিককে ৯৯ কোটি টাকা দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আদালত আদেশে বলেছেন, মুন সিনেমা হলের জমি ও তার ওপর গড়ে তোলা স্থাপনার বর্তমান মূল্য হিসেবে এ টাকা পরিশোধ করতে হবে। ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডকে ওই অর্থ দিতে হবে। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে তিন কিস্তিতে এ টাকা পরিশোধ করতে বলা হয়েছে। তবে প্রথম কিস্তিতে ২৫ কোটি, দ্বিতীয় কিস্তিতে ২৫ কোটি এবং বাদবাকি টাকা তৃতীয় কিস্তিতে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দিতে বলেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ইতালিয়ান মার্বেল কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। পুরান ঢাকার ওয়াইজঘাটে একসময়ের মুন সিনেমা হলের মূল মালিক ছিল ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড নামে একটি কোম্পানি। মুক্তিযুদ্ধের সময় ওই সম্পত্তি ‘পরিত্যক্ত’ ঘোষণা করা হয় এবং পরে শিল্প মন্ত্রণালয় ওই সম্পত্তি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে ন্যস্ত করে। ইতালিয়ান মার্বেলের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলম ওই সম্পত্তির মালিকানা দাবি করলেও বিষয়টি আটকে যায়।

আরও পড়ুন

সর্বশেষ