বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপহাই কোর্টের স্থগিতাদেশে সরকারের কোন হাত নেই

হাই কোর্টের স্থগিতাদেশে সরকারের কোন হাত নেই

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ নির্বাচন অনুষ্ঠানে হাই কোর্টের তিন মাসের স্থগিতাদেশে সরকারের কোন হাত নেই দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সব কিছুতে সরকারের যোগসাজশ খোঁজার চেষ্টা করেন কেন! আমরা আমাদের প্রার্থী চূড়ান্ত করেছি, আজ কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছিলাম। আমাদের নির্বাচন করার মতো সকল ইচ্ছা এবং প্রস্তুতি ছিল। বুধবার ধানমন্ডি ৩/এ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগে থেকেই রাজনৈতিক মহলে আলোচনায় ছিলও জাতীয় নির্বাচনের আগে সরকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ঝুঁকি নিতে চাইছে না।

আবার যাদের আবেদনের কারণে হাইকোর্ট নির্বাচন অনুষ্ঠানে স্থগিতাদেশ দিয়েছেন তাদের একজন আওয়ামী লীগ ও একজন বিএনপি নেতা। সোমবার তারা নির্বাচন স্থগিত চেয়ে আদালতে রিট করেন। রিটকারী আওয়ামী লীগ নেতা হচ্ছেন, বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান ও বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

ওবায়দুল কাদের বলেন,  হাইকোর্ট এ নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন। হাইকোর্টের এ সিদ্ধান্ত যতক্ষণ বহাল থাকবে ততক্ষণ কাউন্সিলরের তালিকা প্রকাশ করা হাইকোর্টের আদেশ অমান্য করা হবে। তাই আমরা কাউন্সিলরদের নাম এ মুহূর্তে ঘোষণা করতে পারছি না। যতক্ষণ হাইকোর্টের সিদ্ধান্ত বহাল আছে ততক্ষণ আমাদের এ সিদ্ধান্ত মেনে নিতে হবে। এছাড়া ছাত্রলীগের আসন্ন সম্মেলন নিয়ে তিনি বলেন,  ছাত্রলীগের ২৯ তম জাতীয় সম্মেলনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। উপমহাদেশের ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটির নতুন নেতৃত্ব আগামী ৩১ মার্চ এবং ১ এপ্রিল এ সম্মেলনের মাধ্যমে বেরিয়ে আসবে।

তবে শীর্ষ নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে বয়সসীমা গঠনতন্ত্রে ২৭ থাকলেও গত সম্মেলনে ২৯ করা হয়েছিল। এবারও সেটাই থাকছে বলে জানান ওবায়দুল কাদের।

 

আরও পড়ুন

সর্বশেষ