১৬ জানুয়ারী রোজ মঙ্গলবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্থানীয় শীতাক্রান্ত দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চট্টগ্রামভিত্তিক স্বেচ্ছাসেবী বেসরকারী সংস্থা উৎসাহ সমাজসেবা ও রক্তদান সংগঠন। ‘প্রজেক্ট শীত নিবারণ-২’ নাম নিয়ে দ্বিতীয় বছরের মতো এবারেও শীতবস্ত্র বিতরণের কর্মসূচী পালন করেছে তারা।
প্রজেক্ট শীত নিবারণ-২ এর বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেঁতুলিয়া ঊপজেলা পরিষদ ডাক বাঙলো প্রাঙ্গণে। অনুষ্ঠানে অতিথি হিসেবে ঊপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন। আরও উপস্থিত ছিলেন ঊপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু,সদর ইউপি চেয়ারম্যান কাজী আনিসুর রহমান।
এছাড়াও ঊপস্থিত ছিলেন উৎসাহ সমাজসেবা ও রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রায়হান আহমেদ রাহুল,উৎসাহের প্রতিষ্ঠাকালীন সদস্য জারিন আনান আদিবা,উৎসাহের কার্যকরী সদস্য মোহাম্মদ হায়সম আফতাব ইভান,তেঁতুলিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং ড্রাগস ফ্রী বাংলাদেশ এর পরিচালক এম আতিকুজ্জামান শাকিল এবং তেঁতুলিয়া রিপোর্টার্স ইঊনিটির সাধারণ সম্পাদক এসকে দোয়েল এবং মহানন্দা ব্লাড সোসাইটি’র প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন। মিডিয়া কভারেজ পার্টনার হিসেবে ছিলো মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (মোজাব)। উৎসাহ সমাজসেবা ও রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রায়হান আহমেদ রাহুল বিতরণী অনুষ্ঠানে তাঁর বক্তব্যে বলেন “বিরূপ প্রাকৃতিক অবস্থার শিকার দেশবাসীর পাশে দাঁড়ানোর মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এ বছর টানা দ্বিতীয়বারের মতো অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের ঊদ্যোগ নিয়েছি। সব অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব না হলেও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি সবচেয়ে বেশী অসহায় লোকদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে।
ঊপস্থিত ঊপজেলা চেয়ারম্যান মো: রেজাউল করিম শাহীন বলেন “সুদূর চট্টগ্রাম থেকে কষ্ট করে দেশের এ প্রান্তের দরিদ্র লোকদেরকে কাছে সাহায্য পৌঁছে দেয়ার ঊদ্যোগ নেয়ায় উৎসাহ পরিবারের প্রতি তেঁতুলিয়া ঊপজেলা পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি উৎসাহ ভবিষ্যতে আরও বড় পরিসরে বিস্তৃতভাবে এরূপ কার্যক্রম চালিয়ে যাবে। ড্রাগস ফ্রী বাংলাদেশ (ডিএফবি) পরিচালক এম আতিকুজ্জামান শাকিল তাঁর বক্তব্যে বলেন “সীমান্তবর্তী অসহায় দেশবাসীর দু:সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্যে উৎসাহকে আন্তরিক সাধুবাদ জানাই। আশা করি উৎসাহ ভবিষ্যতেও তাদের এমন মহান কার্যক্রম অব্যহত রাখবে। ঊক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলো তেঁতুলিয়া রিপোর্টার্স ইঊনিটি এবং ড্রাগস ফ্রী বাংলাদেশ (ডিএফবি)। ঊল্লেখ্য “সেবার মাধ্যমে সমাজ পরিবর্তন” মুলমন্ত্র সামনে রেখে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় উৎসাহ সমাজসেবা ও রক্তদান সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে তারা রক্তদান,বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,হতদরিদ্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ ক্যাম্পেইন,সামাজিক সচেতনতামূলক কর্মসূচী এবং অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মতো বিস্তৃত সমাজসেবামূলক কর্মসূচী পালন করে আসছে।




