বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপঢাকা উত্তর সিটি নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থী হবেন অভিন্ন

ঢাকা উত্তর সিটি নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থী হবেন অভিন্ন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প‌দে ২০ দলীয় জোটের একজন অভিন্ন প্রার্থী হবেন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় রুহুল কবির রিজভী এসব কথা বলেন। সাবেক ছাত্রদল সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং ও বর্তমান সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে এ সভার আয়োজন ক‌রে ‘ঢাকাস্থ নরসিংদী জেলাবাসী।

রিজভী বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের একজন অভিন্ন প্রার্থী হবে। এ নিয়ে অনেক বিভ্রান্ত সৃষ্টি করা হবে। আমরা সবাই একত্রে লড়াই করে শেখ হাসিনার সিংহাসন ধুলায় লুটিয়ে দেব। এ সময় খালেদা জিয়াকে নিয়ে অসত্য, মিথ্যা, বানোয়াট কথা না বলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানান রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘মিথ্যাচার করে কেউ ইতিহাসে টিকে থাকেনি। থাকতে পারবে না। মিথ্যা বানোয়াট ও ভুয়া নথি বানিয়ে বেগম খালেদা জিয়াকে সপ্তাহে দুদিন আদালতে হাজির করানো হচ্ছে।

রিজভী বলেন, ‘জঙ্গিবাদ নিয়ে বিএনপিকে অপবাদ দেওয়া হচ্ছে। কিন্তু এর সঙ্গে সরকারি দল জড়িত থাকতে পারে বলে ম‌নে হ‌চ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব ও দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ