ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
প্রয়োজনে সর্বদলীয় সরকার গঠন করা হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষ নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন চায়। কারণ জনগণ মনে করে, নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তাই সরকারের দলীয় মনোভাব বাদ দিয়ে জনগণের মতকে গুরুত্ব দিতে হবে।’ অন্যথায় সর্বদলীয় সরকার গঠন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এম জহির স্মরণে এক শোকসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে (বিলিয়া) এ শোকসভা হয়।
এম জহিরের স্মরণে স্মৃতিচারণ করেন সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী ও তাঁর সহকর্মীরা। শোকসভায় সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান।




