শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপ৫ জানুয়ারি বিএনপির রাজনৈতিক আত্মহত্যা দিবস : কাদের

৫ জানুয়ারি বিএনপির রাজনৈতিক আত্মহত্যা দিবস : কাদের

৫ জানুয়ারি বিএনপির জন্য রাজনৈতিক আত্মহত্যা দিবস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস’ শীর্ষক আলোচনা সভায় কাদের একথা বলেন। তিনি আরো বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের আরো বলেন, ‘বিএনপির জন্য রাজনৈতিক আত্মহত্যা দিবস। আগামী নির্বাচনে অংশ না নিলে বিরল প্রজাতির প্রাণীর মতো বিলুপ্ত হয়ে যাবে বিএনপি নামের একটি দল।’ তিনি বলেন, ‘নির্বাচনের ট্রেন বিএনপির স্টেশনে থামবে না।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ। দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে বিএনপি। সেই নির্বাচন বর্জন করেছিল দলটি। ফলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে।

আরও পড়ুন

সর্বশেষ