মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদটপ৫ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে বিএনপি

৫ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে বিএনপি

পাঁচ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সমাবেশ করবে বিএনপি। একই দিনে সারাদেশের মহানগরী, জেলা-উপজেলায় কালো পতাকা মিছিল করবে দলটি। ১ জানুয়ারি দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শনিবার আমরা অনুমতি চেয়ে চিঠি দিয়েছি। এখনো কোনো অনুমতি পাইনি। তবে আশা করছি বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ