মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ

কম্বোডিয়া সফর সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারি প্রেসসচিব ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানান।

উল্লেখ, গত মঙ্গলবার কম্বোডিয়ায় ৩ দিনের সরকারি সফর শেষে বিকাল ৪টা ৩৫ মিনিটে দেশে ফিরেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ওই সফরে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি পর্যটন, কৃষি, বেসামরিক বিমান চলাচল, আইসিটি ও কারিগরি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত একটি চুক্তি ও ৯টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ