শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদটপবিএনপির ক্রীড়া সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল আটক

বিএনপির ক্রীড়া সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল আটক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হককে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার বিকাল ৩ টার দিকে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা এলাকা থেকে তাকে আটক করা হয়। খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান। জানা গেছে, মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়ার সময় দলের অন্য নেতাদের মতো সেখানে উপস্থিত ছিলেন আমিনুল হক। এ সময় বাড়ি ফেরার পথে তাকে আটক করা হয়। তবে কী অভিযোগে আমিনুল হককে আটক করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ