বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা মমতা’র বার্ষিক সাধারণ সভা-২০১৭ ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন গত ২৬ নভেম্বর,২০১৭ রবিবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় । নির্বাচনে ২০১৮ হতে ২০২০ সালের জন্য জনাব বদিউজ্জামান খান ননীকে সভাপতি এবং জনাব মনসুর মাসুদ কে সাধারন সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ এবং মিসেস সাবিহা নাহার বেগম এমপি মহোদয়কে চেয়ারম্যান করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয় । ৩ সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিশনের প্রধান হিসেবে নির্বাচন পরিচালনা করেন শহর সমাজ সেবা কার্যক্রম-১ এর সমাজ সেবাকর্মকর্তা মোহাম্মদ ওয়াহীদুল আলম। অন্যান্য সদস্যরা হলেন মমতার সম্মানিত উপদেষ্ঠা সদস্য অধ্যাপক মোঃ আলাউদ্দিন আল আজাদ ও সম্মানিত সদস্য মনিকা বিশ্বাস। মমতার কার্য নির্বাহী কমিটির সভাপতি লায়ন বদিউজ্জামান খান ননীর সভাপতিত্বে ও মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহমেদ এর সঞ্চালনায় দুই পর্বে বিভক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্য্যালয় এর উপ-পরিচালক মোঃ ওমর ফারুক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা কার্যক্রম-১ ও ২ এর কর্মকর্তা মোহাম্মদ ওয়াহীদুল আলম ও আবুল কাশেম, জাতীয় সমাজ কল্যান সংস্থার চট্টগ্রাম বিভাগীয় নির্বাহী সদস্য সৈয়দ মোরশেদ হোসেন । সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইশরাত জাহান । এরপর অতিথি মন্ডলীদের ফুলেল শুভেচ্ছা ও স্বারক প্রদান করে বরন করা হয়। এরপর মমতার বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন সভার প্রধান অতিথি মহোদয় । স্বাগত বক্তব্য রাখেন মমতার উপ প্রধান নির্বাহী মোঃ ফারুক । সভায় বিগত সাধারন সভার প্রস্তাবাবলী ও সিদ্ধান্ত গুলি মমতা’র সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জোসেফ এর পক্ষে উপস্থাপন করেন মমতার পরিচালক সমন্বয় স্বপ্না তালুকদার।প্রধান অতিথির বক্তব্যে মো: ওমর ফারুক বলেন, ” মমতা বাংলাদেশ সরকার কর্তৃক ১০ বার জাতীয় পুরস্কার অর্জন করেছে । আমি ১৫ বছর ধরে মমতার কার্যক্রম বিশেষত: সেবামূলক কর্মসূচি প্রত্যক্ষ করে আসছি। মমতার প্রতিটি কাজের মান যথেষ্ট উন্নত। তিনি আশাবাদ ব্যক্ত করেন মমতা আগামীতে তার লক্ষ্য অর্জনে এবং স্বপ্ন বাস্তবায়নে সফলতা অর্জন করবে। সভায় আরো বক্তব্য রাখেন মমতার উপদেষ্ঠা পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক সাবিহা নাহার বেগম এমপি, মমতা’র সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জোসেফ, নাছিমা আকতার রুমি, পূরবী দাশ গুপ্তা, মোঃ সাইফুল ইসলাম । বক্তারা তাদের বক্তব্যে মমতা’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন । বিশেষ করে মমতা পরিচালিত স্বাস্থ্য কার্যক্রম, দারিদ্র বিমোচন ক্ষুদ্র ঋন কার্যক্রম সমৃদ্ধি সহ স্বাস্থ্য/ প্রজনন সেবা প্রাপ্তিতে চট্টগ্রাম সহ কক্সবাজার এলাকার সাধারন মানুষের আর্ত সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে, যাহা নিঃসন্দেহে প্রশংসনীয় ।বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ) মোহাম্মদ শাহারিয়ার, মো: সাইফুল ইসলাম, কে.এম ছাদুল্লা চিস্তী, মো: হারুন ইউসুফ, মো: মোশারফ হোসেন, অরুন কুমার সাহা, আশফাক আহমেদ, মোস্তফা কামাল যাত্রা সহ মমতার সাধারন সদস্য ও কর্মকর্তাবৃন্দ। ২য় পর্বে নির্বাচন পরবর্তী নবনির্বাচিত উপদেষ্ঠা ও নির্বার্হী পরিষদের সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান জেলা সমাজসেবা কার্য্যালয় চট্টগ্রাম এর উপ-পরিচালক মোঃ ওমর ফারুক । অনুষ্ঠানের সভাপতি লায়ন বদিউজ্জামান খান ননী সবাইকে উপস্থিত থেকে সভায় অংশগ্রহন করায় ধন্যবাদ ও কৃতঞ্জতা ঞ্জাপন করেন । সভা শেষে নৈষভোজ অনুষ্ঠিত হয় ।
মমতা’র বার্ষিক সাধারন সভা ২০১৭ ও নির্বাচন সম্পন্ন



