রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ক্যামেরুনের ইমিলিয়া মনজোয়া সিপিএ’র নতুন চেয়ারপারসন

ক্যামেরুনের ইমিলিয়া মনজোয়া সিপিএ’র নতুন চেয়ারপারসন

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) নির্বাহী কমিটির নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ক্যামেরুন পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইমিলিয়া মনজোয়া লিফাংকা। ৭ নভেম্বর দুপুরে কমিটি এ ফল ঘোষণা করে। ঢাকায় অনুষ্ঠিত ৬৩তম সিপিএ সম্মেলনের ৭তম দিনের জেনারেল অ্যাসেম্বলিতে ব্যালটের মাধ্যমে নতুন চেয়ারপারসন নির্বাচনের ভোট হয়।

মোট ২১২টি ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১৯২ ভোট। ইমিলিয়া মনজোয়া এর মধ্যে ১০৭ ভোট পেয়ে সিপিএ চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুক আইল্যান্ডের নিক্কি র‌্যাটেল পেয়েছেন ৭০ ভোট। ১৫ ভোট পান অপর প্রার্থী দ্বীপ রাষ্ট্র মনসেরাটের এমএলএ শিরলি এম ওসবর্ন। বর্তমান চেয়ারপারসন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর তিন বছরের মেয়াদ ৭ নভেম্বর শেষ হয়।

আরও পড়ুন

সর্বশেষ