শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমিতু হত্যা মামলায় মুসার ভাই সাকুর ছয় মাসের জামিন

মিতু হত্যা মামলায় মুসার ভাই সাকুর ছয় মাসের জামিন

চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার পলাতক আসামি মুসার ভাই সাইদুল আলম সিকদার ওরফে সাকুকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপরিত এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আদালতে আসামিপক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কুমার দেবুল দে এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। উল্লেখ্য, গত বছরের ৫ জুন প্রকাশ্যে মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতুকে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনার মাস্টারমাইন্ড হচ্ছে মুসা ওরফে আবু মুসা। তার নির্দেশেই মিতুকে হত্যা করা হয়।

এ ঘটনায় গ্রেফতার সাকুর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে- তার সরবরাহ করা মোটরসাইকেল চালিয়েই মিতুকে খুন করা হয়। আর মুসাই মোটরসাইকেলটি চালিয়ে নিয়ে যান। আলোচিত এ মামলায় সাকু ছাড়াও আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- আনোয়ার, ওয়াসিম, এহতেশামুল হক ভোলা, সাইদুল ইসলাম সিকদার ওরফে সাকু, শাহজাহান, আবু নাসের গুন্নু ও শাহজামান ওরফে রবিন।

আরও পড়ুন

সর্বশেষ