শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনফিরিঙ্গীবাজার সড়ক এবং চাক্তাই খালের উপর নির্মাণাধীন ব্রিজ পরিদর্শন করলেন মেয়র

ফিরিঙ্গীবাজার সড়ক এবং চাক্তাই খালের উপর নির্মাণাধীন ব্রিজ পরিদর্শন করলেন মেয়র

DSC_0515(1)এডিবি’র অর্থায়নে ৫ কোটি ৬২ লক্ষ ৭৬ হাজার ৮শত টাকা ব্যয়ে ফিরিঙ্গীবাজার ৪ হাজার ৫শত ফুট সড়কের দু’পাশে ড্রেন, মিড আইল্যান্ড, সড়ক কার্পেটিং, ফোয়ারা নির্মাণ এবং পেভিং টাইলস দিয়ে ফুটপাত নির্মাণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চলতি অর্থ বছরের এই নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শনে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। তিনি সড়কের ড্রেন নির্মাণসহ উন্নয়ন কাজের খুটিনাটি দিকগুলো খতিয়ে দেখেন। পরে তিনি জাইকার অর্থায়নে নির্মাণাধীন চাক্তাই খালের উপর ৬০ মিটার স্পেনের পিসি গাডার ব্রিজ ঢালাই কাজ এবং এপ্রোচ নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন। উল্লেখ্য যে, জাইকার অর্থায়নে ১ কিলোমিটার মেরিনাস সড়ক এবং এই সড়কে ৪টি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে মেরিনাস সড়কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ব্রিজ নির্মাণ কাজ সমাপ্তির পর ব্রিজগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। সড়ক ও ব্রিজ নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শনকালে মেয়র স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, নগরীর অবকাঠামো ও যাতায়াত ব্যবস্থায় আমুল পরিবর্তণ আনা হচ্ছে। দ্রুত গতিতে উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে। জাইকার অর্থায়নে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে মেরিনাস সড়ক ও ৪টি ব্রিজ নির্মিত হচ্ছে। এর ফলে দক্ষিণ চট্টগ্রামের সাথে যোগাযোগের পথ সুগম হবে এবং সর্বসাধারণ ভোগান্তি ছাড়া নিরাপদে শহরে প্রবেশ এবং জেলার বিভিন্ন প্রান্তে যাতায়াত করার সুযোগ পাবে। জনাব আ জ ম নাছির উদ্দীন বলেন, ফিরিঙ্গীবাজার সড়কের দু’পাশে কোন নালা ছিল না। এ সড়কটিকে আধুনিকতায়, দৃষ্টিনন্দন করার লক্ষ্যে প্রায় ৫ কোটি টাকা ব্যয় করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ প্রসঙ্গে মেয়র বলেন, তার মেয়াদকালে নগরীর অলিগলি রাজপথ পিচঢালা কার্পেটিং সড়কে উন্নিত হবে। নগরীর সকল সড়কে এলইডি লাইটিং করা হবে। এ ছাড়াও বিউটিফিকেশনের আওতায় চট্টগ্রাম নগরীকে নান্দনিক সাজে সাজিয়ে দেয়া হবে। তিনি তার মেয়াদের মধ্যে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর বলে অভিমত ব্যক্ত করেন। মেয়র নাগরিক সেবার স্বার্থে সম্মানিত ট্যাক্স হোল্ডারদেরকে নিয়মিত পৌরকর পরিশোধ করার আহ্বান জানান। এ সময় ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, চসিক প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদুল আলম, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, সহকারী প্রকৌশলী গোফরান উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ