মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদটপরাখাইনদের ঝগড়া বিবাদে না জড়ানোর আহ্বান সুচির

রাখাইনদের ঝগড়া বিবাদে না জড়ানোর আহ্বান সুচির

মিয়ানমার নিরাপত্তা বাহিনীর হাতে জুলুম-নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর সেই রোহিঙ্গাদের বাসস্থান রাখাইনে গিয়ে সেখানকার মানুষকে  ‘ঝগড়া বিবাদে না’ জড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি।রাখাইনে সহিংসতা শুরুর প্রায় দেড় মাস পর ০২ নভেম্বর প্রথমবারের মতো রাখাইনের বিভিন্ন এলাকা সফর করে তিনি এ আহ্বান জানান। এর আগে রাখাইনের রাজধানী সিত্তোয়ে থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে মংডুসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সু চি। তবে সু চির সফরের বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমকে জানানো হয়নি।

হেলিকপ্টারে করে সু চি মংডু শহরসহ সেখানকার বিভিন্ন গ্রামের ওপর দিয়ে উড়ে গিয়ে নির্যাতনের চিত্র দেখেন। এরপর রাখাইনের অধিবাসীদের ‘বিবাদে না’ জড়ানোর আহ্বান জানান সু চি। অং সান সু চি, যিনি দেশটির গণতন্ত্রকামী নেত্রী হিসেবে পরিচিত; শান্তির জন্য নোবেল পুরস্কারও পেয়েছেন।তবে  রোহিঙ্গাদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর ‘জাতিগত নিধন’ অভিযান চালানোর পরও নীরব ভূমিকায় ছিলেন তিনি। এ নিয়ে বিশ্বনেতাদের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। রাখাইনে তল্লাশি চৌকিতে হামলার জের ধরে গত ২৫ আগস্ট থেকে নতুন করে দমন পীড়ন চালায় মিয়ানমার সেনাবাহিনী। এরপর থেকে প্রায় ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যে ঢল এখনও অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ