রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদটপগাড়ির চাকার পাংচারও কি আওয়ামী লীগ করেছিল?

গাড়ির চাকার পাংচারও কি আওয়ামী লীগ করেছিল?

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কক্সবাজার সফরের সময় তাঁর গাড়ির চাকা পাংচার হয়ে যায়। তিনি বলেন, ‘এটাও কি আওয়ামী লীগ করেছিল? এ সময় তো তাঁর চারপাশে বিএনপির কর্মীরা ছিল। বুধবার রাজধানীর ধানমণ্ডিতে দলের সভাপতি কার্যালয়ে সস্পাদক মণ্ডলীর এক বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বলেন, ‘খালেদা জিয়ার গাড়ির চাকাও কি আওয়ামী লীগ পাংচার করেছিল? ওই সময় তো তার চার পাশে বিএনপির কর্মীরা ছিল। তখন তিনি ২০ মিনিট রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এটাও আওয়ামী লীগের দোষ!’

ওবায়দুল কাদের বলেন, ‘গাড়ি বহরে কারা হামলা করেছে তার প্রমাণ বের হয়েছে। ইউটিউবের যে বক্তব্য বের হয়েছে তাতে কি প্রমাণ হয় না এটা তারা পরিকল্পিত ঘটনা? এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের মানুষ জানে করা বাস, ট্রাক পুড়িয়ে রাজনীতি শুরু করেছে। এসব তাদের (বিএনপির) পুরোনো অভ্যাস। ৫ জানুয়ারি নির্বাচনের পর তারা যে কাণ্ড করেছে তা দেশবাসী জানে।’ খালেদা জিয়া একটি নিউজের জন্য এই সফর করেছেন বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘তাঁর  (খালেদা জিয়া) গাড়ি কি পুরানো হয়েছে? তিনি চলে আসার পর দাঁড়িয়ে থাকা গাড়িতে পাউডার ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। ৫ জানুয়ারি পরও খালেদার নির্দেশে এসব কাণ্ড করেছে। মিয়ানমারের নেত্রী অং সান সু চির বক্তব্য প্রসঙ্গে কাদের বলেন, ‘মিয়ানমার কখন কী বলছে তাঁদের সঙ্গে কারো কোনো মিল নেই। মানবিক কারণে শুধু রোহিঙ্গাদের বিশাল বোঝা শেখ হাসিনা বহন করছেন। মানবিক বিবেচনায় এই উদারতা দেখিয়েছে। সারা বিশ্ব আজ প্রশংসা করছে। কোনো যাচাই বাছাই ছাড়া তাঁদের বক্তব্য সম্পর্কে কিছু বলতে চাই না। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ