মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদটপগাজীপুরে সোহাগ হত্যার দায়ে ৯ জনের ফাঁসি

গাজীপুরে সোহাগ হত্যার দায়ে ৯ জনের ফাঁসি

গাজীপুরে কলেজছাত্র সোহাগ হত্যার দায়ে ৯ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ২৫ অক্টোবর দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন। সোহাগ গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞানের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। ২০১০ সালে খুন হন তিনি। গাজীপুর আদালতের পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, ২০১০ সালে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে খুন হন কলেজছাত্র সোহাগ। সেসময় তার বাবা আবুল হাশেম সুফি বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বুধবার আদালত এ রায় দেন। রায়ের সময় আদালতে পাঁচ আসামি উপস্থিত ছিলেন। বাকি ৪ আসামি পলাতক বলেও জানান পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম।

আরও পড়ুন

সর্বশেষ