বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপুরো চট্টগ্রাম বিদ্যুৎ বিপর্যয়ে

পুরো চট্টগ্রাম বিদ্যুৎ বিপর্যয়ে

হাটহাজারীতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ১১ অক্টোবর দুপুরে পৌনে এক ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো চট্টগ্রাম। সেটি চালু হওয়ার পর সন্ধ্যা থেকে আবার বিপর্যয় দেখা দিয়েছে হাটহাজারি সাব স্টেশনে। এরপর থেকে অন্ধকারে রয়েছে গোটা শহর। বিতরণ দক্ষিণাঞ্চল বলে খ্যাত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), চট্টগ্রাম সূত্র জানায়, দুপুর পৌনে একটার দিকে হাটহজারীতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এর ফলে ৪০ মিনিট বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। সেটি স্বাভাবিক হওয়ার পর সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে হাটহাজারি সাবস্টেশনে বিদ্যুৎ বিপর্যয় শুরু হয়। এরপর থেকে পুরো শহর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পিডিবি চট্টগ্রামের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে এক ঘণ্টা ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সচল হওয়ার কথা রয়েছে। এজন্য সবাই কাজ করে যাচ্ছে। এদিকে বিদ্যুৎ না থাকায় প্রায় পুরো শহর অন্ধকারে রয়েছে। যেসব ভবনে জেনারেটর সুবিধা রয়েছে কেবল সেসব ভবনে লাইট-ফ্যান চলছে। বিদ্যুৎ না থাকায় জনজীবনে ভোগান্তিও শুরু হয়েছে। এদিকে সন্ধ্যা সাতটার পর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ এসেছে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ