বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদটপ২১ অগাস্ট মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

২১ অগাস্ট মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

একুশে আগস্ট গ্রেনেড হামলার আলোচিত মামলায় আসামিদের সাফাই সাক্ষ্য শেষে যুক্তিতর্কের দিন ঠিক হয়েছে, এই শুনানি শেষ হলেও নির্ধারিত হবে রায়ের তারিখ। বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন পুরান ঢাকার কারা অধিদপ্তরের মাঠে বিশেষ এজলাসে আগামী ২৩, ২৪, ২৫ অক্টোবর যুক্তিতর্ক শুনানির দিন ঠিক করে দেন। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূইয়া  বলেন, আজ বিচারের মূল একটি পর্ব অর্থাৎ সাক্ষ্যগ্রহণ শেষ হয়ে গেল। অতি শিগগিরই আমরা রায়ের মুখ দেখতে পাব।

আরও পড়ুন

সর্বশেষ