বিশিষ্ট ব্যাংকার আরিফ কাদরী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পদোন্নতি লাভ করেছেন। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পদোন্নতির আগে তিনি ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কর্মরত ছিলেন।
৩৩ বছরের বহুমুখী ব্যাংকিং অভিজ্ঞতালব্ধ কাদরী ১৯৮৪ সালে তৎকালীন আরব বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার পেশাগত জীবনের সূচনা করেন।
তিনি আরব বাংলাদেশ ব্যাংক, আল-বারাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, মেঘনা ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে মানব সম্পদ বিভাগ প্রধান, ক্যামেলকো, চিফ রিস্ক অফিসার, হেড অফ ইন্টারনাল কন্ট্রোল ও কমপ্লায়েন্স বিভাগ প্রধান, চিফ অপারেটিং অফিসার প্রভৃতিসহ ব্যাংকের বিভিন্ন ব্যবস্থাপন পর্যায়ে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি আইআইডিএফসি (নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান) এর পর্ষদ পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ এ্যাসোশিয়েশন অব ব্যাংকারস এর সেক্রেটারি জেনারেল। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জনাব আরিফ কাদরী দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষন, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহন করছেন।




