শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ইস্টার্ণ ব্যাংকের ১৪তম প্রায়োরিটি সেন্টার উদ্বোধন গুলশানে

ইস্টার্ণ ব্যাংকের ১৪তম প্রায়োরিটি সেন্টার উদ্বোধন গুলশানে

রাজধানীর গুলশান এভিনিউতে ইস্টার্ন ব্যাংকের ১৪তম প্রায়োরিটি সেন্টার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি ইস্টার্ন ব্যাংকের গুলশান এভিনিউ শাখায় (জেড এন টাওয়ার, গুলাশান-১) সেন্টারটির উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্রায়োরিটি গ্রাহকরা উপস্থিত ছিলেন। প্রায়োরিটি সেন্টার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রায়োরিটি গ্রাহকেরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ