রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিমানবন্দরে কাপড়ের চালানে ৭ কেজি সোনা

বিমানবন্দরে কাপড়ের চালানে ৭ কেজি সোনা

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি কাপড়ের চালানের ভেতরে সাত কেজি সোনা পেয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ পরিচালক সাইফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের এয়ার ফ্রেইট এলাকা থেকে ওই সোনা জব্দ করা হয়। সিঙ্গাপুর এয়ারলাইনসের এস কিউ ৪৪৬ ফ্লাইটে রাত পৌনে ১০টার দিকে কাপড়ের ওই চালান ঢাকায় পৌঁছায়। পরে কাপড়ের রোল খুলে ভেতরে কৌশলে লুকিয়ে রাখা সোনার বারগুলো পাওয়া যায়। সাইফুর রহমান বলেন, উদ্ধার হওয়া সাত কেজি সোনার বাজার মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। এ ব্যাপার আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ