শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঘোমটা ছেড়ে রাজনীতিতে আসায় ড. ইউনূসকে ধন্যবাদ: ইনু

ঘোমটা ছেড়ে রাজনীতিতে আসায় ড. ইউনূসকে ধন্যবাদ: ইনু

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ড. ইউনূস ঘোমটা ছেড়ে রাজনীতিতে এসেছেন। এজন্য আমি তাকে স্বাগত ও ধন্যবাদ জানাই।’ তিনি বলেন, ড. ইউনূস জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। তিনি নতুন করে রাজনীতিতে এসেছেন। আশাকরি তিনি এবার রাজনীতির ময়দান ছেড়ে পালবেন না।

শনিবার কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে গত বুধবার ড. মুহাম্মদ ইউনূস বলেন, নির্দলীয় সরকার ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। দেশের চলমান সংকট কাটাতে হলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

ড. ইউনূসের বক্তব্যের সূত্র ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘এর আগে ড. ইউনূস এক-এগারোর সেনাসমর্থিত ফখরুদ্দিন সরকারের সময়ে রাজনীতিতে এসেছিলেন। তখন মাত্র দুদিন থেকে রাজনীতি ছেড়ে চলে গেছেন। কিন্তু এবার তিনি রাজনীতির ময়দান ছেড়ে পালবেন না বলে আশা করছি।

হাসানুল হক ইনু বলেন, ‘ড. ইউনূস রাজনীতিতে আসার আমরা স্বস্তিবোধ করছি। এখন থেকে তাঁর সঙ্গে রাজনীতির ভাষায় কথা বলা যাবে।’

নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ