মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়ফিরতি হজফ্লাইট শুরু বুধবার থেকে

ফিরতি হজফ্লাইট শুরু বুধবার থেকে

চলতি বছরের ফিরতি হজফ্লাইটের কার্যক্রম বুধবার থেকে শুরু হবে এবং তা ৫ অক্টোবর পর্যন্ত চলবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের ফিরিয়ে আনতে জেদ্দা থেকে ঢাকায় ১৬৯টি ফিরতি হজফ্লাইট, ১৪৯টি ডেডিকেটেড এবং ৩০টি শিডিউলড ফ্লাইট পরিচালনা করবে। বিমানের মুখপাত্র শাকিল মেরাজ বাসসকে বলেছেন, ‘দীর্ঘকায় বোয়িং-৭৭৭ বিমানের মাধ্যমে ফিরতি হজফ্লাইটগুলো পরিচালনার জন্য আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। ইকোনমিক ক্লাসের যাত্রীরা সর্বোচ্চ ৪৬ কেজি এবং বিজনেস ক্লাসের যাত্রীরা ৫৬ কেজি পণ্য বিনা শুল্কে বহন করতে পারবেন। বাংলাদেশ হজ কর্তৃপক্ষ আলাদাভাবে হজযাত্রীদের জন্য পবিত্র জমজমের পানি আনবে। হজযাত্রীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রতিজনকে পাঁচ লিটার করে জমজমের পানি দেওয়া হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ২২৯ জন হজযাত্রী সৌদি আরবে হজব্রত পালন করেন। তাদের মধ্যে অর্ধেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরবেন।

আরও পড়ুন

সর্বশেষ