মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদটপপুরো আওয়ামী লীগটাই তো কয়লা: রিজভী

পুরো আওয়ামী লীগটাই তো কয়লা: রিজভী

আওয়ামী লীগ নিজেই একটি দুর্যোগ মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ বিরোধীদলকে দমন করতে আইনশৃঙখলা বাহিনীকে ব্যবহার করছে। স্বৈরাচার সরকার জোর করে ক্ষমতায় থাকলে দেশে দুর্যোগ ঘটতে থাকবে। অাসলে আওয়ামী লীগ নিজেই একটি দুর্যোগ। যা প্রাকৃতিক দুর্যোগের মতই। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিচারবিভাগকে অাক্রমণ করে, আওয়ামী দু:শাসনকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছে। সরকার সারা বিশ্বের কাছে মুসলিমবিরোধী মনোভাব প্রমাণ করছে।

তিনি আরও বলেন, আজকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সে দেশের সেনাবাহিনীর নিপীড়ন চলছে। বাংলাদেেশ সরকার কূটনৈতিকভাবে সমস্যা সমাধান করতে পারে নি। উপরন্তু রোহিঙ্গাদেরকে বাধা দেয়া হচ্ছে! অথচ মিয়ানমারে রোহিঙ্গাদের গ্রামের পর গ্রামে ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে বার্মা। রিজভী বলেন, রোহিঙ্গাদের অপরাধ তারা মুসলমান। তাদের মানবতা থাকতে পারে না? যে কারণেই তাদের ওপর নিপীড়ন চলছে। কিন্তু এই অবস্থা চলতে পারে না। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে হবে।

কয়লা ধুলে ময়লা যায় না—প্রধান বিচারপতিকে উদ্দেশ করে সরকারের একজন মন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে রিজভী বলেন, ‘পুরো আওয়ামী লীগটাই তো কয়লা। আপনারা পদত্যাগ করুন, তাহলে হয়তো কয়লা কিছুটা পরিষ্কার হতে পারে।’

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ফরিদা মনি শহীদ উল্লাহ, এম জাহাঙ্গীর আলম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সেলিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, খালেদা ইয়াসমিন, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির, জিনাপের সভাপতি মিয়া মো. আনোয়ার, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হান্নান, কৃষক দলনেতা শাহজাহান মিয়া সম্রাট, ওলামা দলের নেতা শাহ মাসুম বিল্লাহ।

আরও পড়ুন

সর্বশেষ