আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের শুক্রবার রাতে পুরস্কৃত করা হয়েছে। আনোয়ারা আসনের সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নগরের বাসায় পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ওই প্রতিযোগীতায় ইউনিয়নের ১৩ শিা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলকে নিয়ে রচনা ও চিত্রাঙ্কন করে বিজয়ী হয়। বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দীন আমজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ জামাল আহমদ, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, বৈরাগ ইউপিচেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য রেহানা ফেরদৌস চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা আবদুল মালেক, ভূমি প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম, ইমরান হোসেন বাবু, আওয়ামীলীগ নেতা রিয়াজ উদ্দিন আহমদ, আজাদ সিকদার ও শাহাজাহান আলম টিপু। অনুষ্ঠানে বরুমচড়া ইউনিয়নের ৬০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, আজকের শিশুরাই আগামীর কর্ণধার। তাঁরা বঙ্গবন্ধুকে নিয়ে যে রচনা লিখলো তা সত্যিই প্রশংসনীয়।




