বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়সাত খুনে ১৫ জনের ফাঁসি বহাল

সাত খুনে ১৫ জনের ফাঁসি বহাল

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় আপিলে রায়ে ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। এদের মধ্যে বরখাস্ত হওয়া র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদ, এম এম রানা, আরিফ হোসেন এবং সাবেক কাউন্সিলর নূর হোসেন রয়েছেন। মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ ছাড়া বাকি ১১ আসামির মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। গত ১৬ জানুয়ারি সাত খুনের দুই মামলায় মোট ২৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ