রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়তৃতীয় দিনেও অবরুদ্ধ জাবি উপাচার্য

তৃতীয় দিনেও অবরুদ্ধ জাবি উপাচার্য

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক ফোরাম তৃতীয় দিনের মতো অবরুদ্ধ করে রেখেছেন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকে।

উপাচার্যের পদত্যাগ দাবিতে বুধবার সকাল থেকে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। শুক্রবার সকাল পর্যন্ত উপাচার্য তার কার্যালয়েই অবস্থান করছেন। আগামী শনি, রোব ও সোমবার আবারও সর্বাত্মক ধর্মঘটের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

সাধারণ শিক্ষক ফোরামের সদস্য সচিব ড.কামরুর ইসলাম জানান, আন্দোলনরত শিক্ষকদের ঘোষণা শিক্ষক লাঞ্ছনার বিচার, ‘মুক্তিযোদ্ধা কোটায়’অমুক্তিযোদ্ধার সন্তানকে ভর্তি, অযোগ্য প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানো, শিক্ষকদের সম্পর্কে অশালীন মন্তব্য ও জীববৈচিত্র ধ্বংস করাসহ ১২ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে নড়বেন না।

এছাড়া, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে।

উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,  ‘এটা একটি স্বাধীন দেশ এবং আমি একজন নির্বাচিত উপাচার্য। আন্দোলনকারীরা চাইলেই আমি পদত্যাগ করতে পারি না।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্য নিজ কার্যালয়ে বাসার খাবার খাচ্ছেন এবং রাতেও সেখানেই থাকছেন।

আরও পড়ুন

সর্বশেষ