শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়রিভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার: আইনমন্ত্রী

রিভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার: আইনমন্ত্রী

এবার রিভিউ আবেদনে সেইসব ‘অগ্রহণযোগ্য ও অপ্রাসঙ্গিক কথা’র বিষয়ে আলোকপাত করা হবে বলে জানান আনিসুল হক। উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পূর্ণাঙ্গ কপি গত ১ অগাস্ট প্রকাশ করে সুপ্রিম কোর্ট। ওই রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন। এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গত ১০ অগাস্টের সংবাদ সম্মেলন আইনমন্ত্রী বলেছিলেন, মামলার ‘ফ্যাক্ট অব ইস্যুর’ সঙ্গে সম্পর্কিত নয় এমন ‘অনেক অপ্রাসঙ্গিক কথা’ প্রধান বিচারপতি তার রায়ে বলেছেন। রায়ে ‘জাতীয় সংসদ সম্পর্কে কটূক্তির’ পাশাপাশি পর্যবেক্ষণে ‘বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তির কারণে হয় নাই’- এমন বক্তব্যকে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বকে অস্বীকার করার চেষ্টা হিসেবে দেখছেন আওয়ামী লীগ নেতারা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ