সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে তরুণের লাশ উদ্ধার

চট্টগ্রামে তরুণের লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকার বাড়ি থেকে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।নিহত রিদয় চক্রবর্তী (১৯) সদরঘাটের দক্ষিণ নালাপাড়া এলাকার জীবন চক্রবর্তীর ছেলে। নগরীর ইসলামিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল রিদয়। বুধবার সকালে দক্ষিণ নালাপাড়া এলাকায় বাসায় এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন জানান। পরিবারের সদস্যদের বরাত দিয়ে এএসআই আলাউদ্দিন বলেন, সকালের দিকে দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিদয়কে পাওয়া যায়। পরে প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। কয়েকজন লোক ফোনে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে গতকাল পরিবারকে জানিয়েছিল রিদয়।

রিদয়কে হাসপাতালে নেওয়া অভিজিৎ নামে তার এক প্রতিবেশী বলেন, রিদয়ের পরিবারের সদস্যদের ডাকাডাকিতে আমরা গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাই। সে আত্মহত্যা করেছে কিনা, করলে কেন- তা পরিবারসহ পরিচিত কেউ বুঝতে পারছে না বলে জানান তিনি।
আরও পড়ুন

সর্বশেষ