বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননাগরিকদের অধিকতর সেবা নিশ্চিত করতে চসিকের নতুন অ্যাপ

নাগরিকদের অধিকতর সেবা নিশ্চিত করতে চসিকের নতুন অ্যাপ

নাগরিকদের অধিকতর সুবিধা প্রদান ও তাদের প্রয়োজনীয় মূহুর্তে প্রয়োজনীয় সাহায্য সরবরাহ করতে অ্যাপস চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এই অ্যাপে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্বাস্থ্য সেবা, বিনোদনসহ সিটি কর্পোরেশনের সর্বশেষ পদক্ষেপ সরাসরি দেখতে পারবেন গ্রাহকরা। সোমবার মেয়রের ২ বছর পূর্তিতে নগরীর লালখান বাজারের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক সুধী সমাবেশে এ অ্যাপ উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, চসিক সেবাধর্মী প্রতিষ্ঠান। নগরবাসীর সেবার মান আরও বাড়াতে দুই বছর আগে মেয়র নির্বাচিত করেছেন। ৬০ লাখ নগরবাসীকে এ অনুষ্ঠানে হাজির করতে পারিনি। কিন্তু তাদের প্রতিনিধি ও সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছি। তাদের মাধ্যমে চট্টগ্রামবাসী তথা দেশবাসী জানতে পারবেন।

অ্যাপটি নির্মাণ করেছেন মোহাম্মদ ফরহাদ। এ অ্যাপের প্রধান ৪টি ভাগে বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানতে চসিক প্রকল্প সমূহ, কর্পোরেশনের ভবিষ্যৎ পরিকল্পনা ও চসিক লাইভ রয়েছে। সমাবেশে উপস্থিত রয়েছেন সাংসদ ওয়াসিকা আয়শা খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মো. সাহাবউদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহফুজুল হক শাহ, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাং কসমোপলিটন সভাপতি গিয়াস উদ্দিন, মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি আমিনুল হক বাবু, চসিকের কাউন্সিলর ও কর্মকর্তারা।

আরও পড়ুন

সর্বশেষ