শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রাজধানীতে জামায়াতের আমিরসহ আটক ৯

রাজধানীতে জামায়াতের আমিরসহ আটক ৯

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

জামায়াতে ইসলামীর সূত্রাপুর থানা আমির আব্দুল হামিদসহ ৯ নেতা-কর্মীকে আটক করেছে র‌্যাব-১০। শুক্রবার রাতে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠককালে তাদের আটক করা হয়।

র‌্যাব-১০ এর অপারেশন অফিসার এএসপি ফজলে রাব্বি গন মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার দুপুর ১২টায় র‌্যাব-১০ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে গণমাধ্যমের সামনে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ