শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনভারতীয় ছাত্র খুন হওয়ার আগে ওই বাসায় মদের পার্টিতে ছিলেন আরও ৫...

ভারতীয় ছাত্র খুন হওয়ার আগে ওই বাসায় মদের পার্টিতে ছিলেন আরও ৫ শিক্ষার্থী

চট্টগ্রামে এক ভারতীয় শিক্ষার্থী খুন হওয়ার আগে ওই বাসায় ‘মদের পার্টিতে’ আরও পাঁচ শিক্ষার্থী যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে ‘পার্টিতে’ যোগ দেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির ওই পাঁচ শিক্ষার্থীর মধ্যে তিনজন ভারতীয় ও দুজন বাংলাদেশি বলে আকবর শাহ থানার ওসি মো. আলমগীর জানিয়েছেন। এদের মধ্যে একজন নারী শিক্ষার্থী নিহত ভারতীয় ছাত্র মোহাম্মদ আতিফ শেখের (২৬) ‘গার্লফ্রেন্ড’ বলে জানান তিনি। ওসি আলমগীর বলেন, আব্দুল হামিদ সড়কের ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটের এক কক্ষে আতিফ ও আহত ভারতীয় ছাত্র উইলসন (২৬) থাকতেন। ওই ফ্ল্যাটেই পাশের কক্ষে স্ত্রীকে নিয়ে থাকেন আরেক ভারতীয় ছাত্র নিরাজ গুরু। নিরাজের স্ত্রীও ভারতীয় এবং তারা সবাই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এদের চারজনেরই বাড়ি ভারতের মণিপুরে।

আরও পড়ুন

সর্বশেষ