রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, ধরলার পানি কুলাঘাট পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চল ও নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। এদিকে, সোমবার সকাল থেকে তিস্তা-ধরলার ৬৩ চরের বাসিন্দাদের সর্তক থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নিবার্হী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। হঠাৎ পানি প্রবাহ বেড়ে যাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজ এলাকা, হাতীবান্ধার তিস্তা নদী বেষ্টিত কয়েকটি ইউনিয়ন, কালিগঞ্জের ভোটমারী, কাকিনা ইউপি, আদিতমারী উপজেলার মহিষখোঁচা, সদর উপজেলার খুনিয়াগাছ, মোগলহাট, কুলাঘাট, রাজপুর এলাকার তিস্তা ও ধরলা বেষ্টিত চরের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

এছাড়া, সোমবার সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ডালিয়া ব্যারাজের সবকটি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রন করছে বলে জানা গেছে। অন্যদিকে, ধরলার পানি কুলাঘাট পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পানির প্রবাহ বাড়তে থাকলে লালমনিরহাটের শতাধিক গ্রামে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

আরও পড়ুন

সর্বশেষ