ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এখন যে কোনো দিন রায় ঘোষণা করা হবে।
বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বুধবার প্রসিকিউশনের সমাপনী বক্তব্য উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ড. তুরীন আফরোজ ও জেয়াদ আল মালুম সমাপনী বক্তব্য উপস্থাপন করেন।
এরআগে আসামির পক্ষে সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
আসামিপক্ষে সমাপনী বক্তব্য উপস্থাপন করেন ব্যারিস্টার ফখরুল ইসলাম।




