রেডক্রস ও রেডক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা মহামতি জ্বীন হেনরি ডুনান্টের জম্মদিন ৮ ই মে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম, সপ্তাহব্যাপি বিভিন্ন সেবামূলক কার্যক্রম হাতে নিয়েছে। তারই অংশ হিসাবে অদ্য চট্টগ্রামস্থ প্রবর্তক মোড়ে রিক্সাওয়ালাদের মাঝে যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের উদ্দ্যোগে রেইনকোট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দীন ফয়সাল, যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ফখরুল ইসলাম চৌ:, যুব উপপ্রধান জিয়াউল কবির সোহেল, তন্বী বড়–য়া, সাংগঠনিক বিভাগীয় প্রধান ইসমাইল হক ফয়সাল, প্রাক্তন কার্যকরী পর্ষদ সদস্য শফিউল আজম শাওন, মুক্তদল সদস্য জনি চৌধুরী, আর্সেল আজিম, নবী হোসেন নিরব, দীপ্ত বিশ্বাস, কুশান সেন, আবু নাইম তামজিদ, আহমেদ ইসতিয়াক, ফারজানা সুলতানা মুমু, নেজাম উদ্দীন, কলেজ যুব সদস্য রাকিব রহমান, নিহাল হাছনাইন প্রমূখ।
রিক্সাওয়ালাদের মাঝে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের রেইন কোট বিতরণ



