আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের চেয়ারম্যান হিসেবে আলহাজ আবদুস সামাদ (লাবু) এবং ভাইস চেয়ারম্যান হিসেবে আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম পুনর্নির্বাচিত হয়েছেন। শনিবার পর্ষদের ৩০৬তম সভায় সর্বসম্মতিক্রমে তারা আগামী এজিএম মেয়াদের জন্য নির্বাচিত হন।
আলহাজ আবদুস সামাদ (লাবু) আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যেক্তা পরিচালক। চট্টগ্রাম জেলার অধিবাসী আবদুস সামাদ দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি দেশের অন্যতম বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের চেয়ারম্যান। আবদুস সামাদ নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং রিলায়েন্স ফাইনান্স ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা পরিচালক। তিনি একুশে টেলিভিশনের (ইটিভি) ভাইস চেয়ারম্যান এবং বায়তুশ শরফ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাহী সদস্য। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত তিনি।
আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম বন্দরনগরী চট্টগ্রামের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মীর আহমেদ সওদাগরের ছেলে। তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জের অন্যতম বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠান মীর গ্রুপের ব্যবস’াপনা পরিচালক। আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা পরিচালক এবং সাদার্ন ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি বহু সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত। বিজ্ঞপ্তি




