স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
ভারতে নারী বৈষম্য ও নির্যাতনের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। এর বিরুদ্ধে পুরুষদের সচেতন করতে এগিয়ে এসেছেন পরিচালক-অভিনেতা ফারহান আখতার। গড়েছেন ক্যাম্পেইন ‘মেন অ্যাগেইন্সট রেপ এন্ড ডিসক্রিমিনেশন’ (এমএআরডি)। সেই ক্যাম্পেইনের হয়ে মারাঠি কবিতা আবৃত্তি করতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার।
এমএআরডি এক বিবৃতিতে জানিয়েছে,‘নারীদের প্রতি বৈষম্য কমিয়ে আনার মতো মহৎ কাজে এবার উদ্যোগ নিয়েছেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। তিনি এবার এমএআরডি’র হয়ে নারীদের প্রতি পুরুষদের শ্রদ্ধা বাড়াতে ও লিঙ্গ বৈষম্য কমাতে পুরুষদের মধ্যে সচেতন করতে পরিচালক-অভিনেতা ফারহান আখতারকে সহযোগিতা করবেন।’
ওই বিবৃতিতে আরও বলা হয়,‘জাতির কাছে শচীন একজন মর্যাদাসম্পন্ন ব্যক্তি। এই ক্যাম্পেইনে তার অংশগ্রহণ আরও অনেককে এই মহৎ কাজে উৎসাহিত করবে।’
কবিতাটি লিখেছেন অভিজ্ঞ সুরকার ও কবি জাভেদ আখতার। মূল ভাষা হিন্দিতে হলেও কবিতাটি তেলেগু, তামিল, পাঞ্জাবি ও মারাঠি ভাষায় ভাষান্তর করা হয়েছে। তেলেগু সংস্করণটি আবৃত্তি করবে টালিউড তারকা মহেশ বাবু। জিতেন্দ্র জোশির করা মারাঠি ভাষান্তরে কবিতাটি আবৃত্তি করবেন শচীন। খুব শিগগিরই বের আত্মপ্রকাশ করবেন আবৃত্তিকার শচীন।




