ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে।
রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর ১ টায় ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস শিবচরের হাজী শরীয়তউল্লাহ সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে সেতু এলাকায় বেড়াতে আসা তিন দর্শনার্থী বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়।
এসময় বাসে থাকা প্রায় ৬০ জন যাত্রী আহত হয়। আহতদের ভাংগা ও ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।




